banglahour

যাদের সাজা হচ্ছে তা সবই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ২৭ নভেম্বর ২০২৩, সোমবার, ৩:২৪ অপরাহ্ন

ঢাকা: অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন বলেছেন, যাদের সাজা হচ্ছে তা সবই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই করা হচ্ছে। যারা যানবাহন, গাড়ি পোড়াচ্ছে তাদের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করবেই। সাক্ষ্য, প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে বিচার করা হচ্ছে না।

সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, যাদের সাজা হচ্ছে তা সবই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই করা হচ্ছে। যারা যানবাহন, গাড়ি পোড়াচ্ছে তাদের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করবেই। সাক্ষ্য, প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে বিচার করা হচ্ছে না।

নির্বাচনের আগে গ্রেপ্তার বেশি হচ্ছে- নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এমন প্রতিবেদন বাস্তবতা বিবর্জিত বলেও মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল