
(২ বছর আগে) ২৯ নভেম্বর ২০২৩, বুধবার, ৬:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:০২ পূর্বাহ্ন
মুন্সীগঞ্জ: আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ -১ (শ্রীনগর- সিরাজদিখান) আসনের নেতাকর্মীদের মধ্যে চলছে শেষ সময়ের লড়াই। এই আসন থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেন শ্রীনগর ও সিরাজদিখান এর ১৩ জন নেতা।
১৩ জনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিরাজদিখান উপজেলার আওয়ামী লীগের সভাপতিকে দলীয় মনোনয়ন প্রদান করেন। নেতাকর্মীদের মধ্যে আরেকটি গুঞ্জন শোনা যাচ্ছে যে, এই আসন থেকে তৃণমূল বিএনপি'র ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অন্তরাকে মনোনয়ন দেওয়া হতে পারে অথবা মহাজোট থেকে বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরীকে মনোনয়ন দেওয়া হতে পারে।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা গোলাম সারোয়ার কবীর। তিনি আজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার এর নিকট থেকে নিকট স্বতন্ত্র মনোনয়ন সংগ্রহ করেন। জনগণের মতে মুন্সিগঞ্জ ১ আসনের মনোনয়নের ধুম্রজাল এখনো স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।