banglahour

চট্টগ্রামে গণধর্ষণ মামলার পলাতক আসামী আটক

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার, ৪:০৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:০৭ অপরাহ্ন

চট্রগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় গণধর্ষণ মামলার এজাহারনামীয় ০১ নং পলাতক আসামী মোক্তার হোসেন (৪৫)কে আটক করেছে র‍্যাব-৭।

গত ০৮ নভেম্বর ২০২২ খ্রিঃ তারিখ রাতে চট্টগ্রাম জেলার সাতঁকানিয়া থানাধীন বরুমছড়া এলাকা হতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব-৭। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, সে বর্ণিত মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামী এবং তারা পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে গণধর্ষণ করেছে।

গ্রেফতারকৃত আসামীর সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ২০২২ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮০০ ঘটিকায় আসামী মোক্তার তার সহযোগী শিমুল এবং আনু বেগম এর সহায়তায় ভিকটিমকে তার বাড়ির সামনের রাস্তা হতে অপহরণ করে সিএনজিতে করে চট্টগ্রাম শহরে নিয়ে যায়। 

পরবর্তীতে আসামী মোক্তার এবং শিমুল ভিকটিমকে অজ্ঞাত স্থানে আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরদিন ২৮ অক্টোবর ২০২২ইং তারিখে আসামীরা ভিকটিমকে অসুস্থ্য অবস্থায় বাঁশখালী থানাধীন কাতারিয়া এলাকায় ভিকটিমের আত্মীয়ের বাসার সামনে ফেলে রেখে পালিয়ে যায়। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল