banglahour

বিএনপি জামায়াত আন্তর্জাতিক ভাবেও স্বীকৃত সন্ত্রাসী

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার, ১০:২৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:২১ অপরাহ্ন

ঢাকা : আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি - জামাত শুধু বাংলাদেশের নয়,আন্তর্জাতিক ভাবেও স্বীকৃত সন্ত্রাসী রাজনৈতিক শক্তি।

তিনি আজ এক বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্যের নিন্দা জানিয়ে একথা বলেন।

দেশের মানুষ বিএনপির শীর্ষ নেতৃত্বের সরাসরি নির্দেশে পরিচালিত বিভীষিকাময় অগ্নিসন্ত্রাসের কথা ভুলে যায়নি উল্লেখ করে ওবায়দুল কাদের তাঁর বিবৃতিতে বলেন ২০১৩ সালে শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচারকার্য চলমান থাকা অবস্থায় ২০১৪ সালের জাতীয় নির্বাচন প্রতিরোধ করতে এবং ২০১৫ সালে বেগম খালেদা জিয়া কর্তৃক ঘোষিত তথাকথিত অবরোধ কর্মসূচির নামে জামাত-বিএনপির সশস্ত্র সন্ত্রাসীরা সারা বাংলাদেশে পেট্রোল বোমা ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে নারকীয় হত্যাযজ্ঞ চালায়।

ওবায়দুল কাদের আরো বলেন, নির্বাচন ব্যতিরেকে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের কোন সুযোগ আর বাংলাদেশে নাই।

সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় আসতে হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল