banglahour

আশুলিয়ায় পেটের ভিতর হেরোইন বহনের সময় মাদক কারবারি গ্রেফতার

জাতীয় | ডেস্ক নিউজ

(২ বছর আগে) ১২ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ৫:৫২ অপরাহ্ন

ঢাকার সাভারের আশুলিয়ায় র‍্যাব-৪ অভিযান চালিয়ে ১০৭ গ্রাম হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার ওই ব্যক্তি হলেন মো. টুটুল (৪০)। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে। তিনি অভিনব কায়দায় পেটের ভিতর হেরোইন বহনকালে গতকাল সোমবার (১১ ডিসেম্বর) রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দলের কাছে আশুলিয়া থানাধীন নবীনগর এলাকায় আটক হন।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গতকাল সোমবার রাতে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়ার নবীনগর এলাকা হতে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তার নিকট হতে ১০৭ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে বেশ কিছুদিন যাবৎ অভিনব কায়দায় পেটের ভিতর হেরোইন বহন করে ঢাকার বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল