ভারতে স্বর্ণের বার পাচারের চেষ্টা, বিজিবি'র হাতে আটক ১
সারাদেশ | নিজস্ব প্রতিবেদক
(৩ বছর আগে) ৯ নভেম্বর ২০২২, বুধবার, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:০৪ পূর্বাহ্ন
যশোর: বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)'র অভিযানে যশোর চৌগাছার মাসিলা সীমান্ত থেকে ১.২০০ কেজি ওজনের ০৬টি স্বর্ণের বারসহ একজন পাচারকারী আটক করেছে।
মঙ্গলবার (০৮ নভেম্বর ২০২২) তারিখ বিকেলে বিজিবি'র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ মাসিলা বিওপিতে কর্মরত নায়েক মোঃ রোকন উদ্দিনের নেতৃত্বে বিজিবি'র একটি নিয়মিত টহলদল সীমান্তের মেইন পিলার ৩৯ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীপুর গ্রামস্থ মাঠের মধ্যে একজন ব্যক্তিকে কৃষক বেশে ঘাস কাটতে দেখতে পায়।
লোকটির চলাফেরা সন্দেহজনক মনে হলে বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করে এবং তার দেহ তল্লাশী করে কোমরে বিশেষ কায়দায় ফিটিং অবস্থায় ৯৬,০০,০০০/- (ছিয়ানব্বই লক্ষ) টাকা মূল্যের ১.২০০ কেজি ওজনের ০৬টি স্বর্ণের বার জব্দ করে।
আটককৃত স্বর্ণ পাচারকারী মোঃ আতিয়ার রহমান (৫০) জানায় যে, স্বর্ণের বারগুলো মাসিলা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল।
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল