banglahour

ভারতে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(২ বছর আগে) ১৪ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১১:৩৩ পূর্বাহ্ন

ভারতে প্রকাশ্যে ডিম, মাছ ও মাংসের ওপর দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। হঠাৎ অদ্ভুত এ সিদ্ধান্ত নিয়েছে ভারতের মধ্যপ্রদেশ সরকার। 
বুধবার (১৩ ডিসেম্বর) নতুন সরকার শপথ নেওয়ার পরই এ ঘোষণা করেন মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদব। 
মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের পর গতকাল (বুধবার) প্রথম মন্ত্রীসভা বৈঠকে বসেন মোহন যাদব। আর সেখানেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। জানান, এবার থেকে মাংস ও ডিম বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। প্রকাশ্যে ডিম ও মাংস বিক্রি করা যাবে না। এই নিষেধাজ্ঞার পেছনে যুক্তিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, খাদ্য সুরক্ষার নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, মূলত উন্মুক্ত স্থানে মাংস বিক্রি বন্ধ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই পদক্ষেপ নিয়ে প্রথমে জনগণের মধ্যে সচেতনতার প্রচার চালানো হবে। খাদ্য দপ্তর থেকেও এই প্রচার চালানো হবে। আপাতত পুলিশ ও স্থানীয় প্রশাসন ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশ্যে মাছ-মাংস বিক্রির উপরে নিষেধাজ্ঞা কার্যকর করার দায়িত্বে থাকবে।

নতুন মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে অযোধ্যার পুণ্যযাত্রীদের স্বাগত জানানোর জন্যও বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া তেন্দু পাতা যারা তোলেন, তাদের প্রতি ব্যাগ পিছু ৪ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া, রাজ্যে ধর্মীয় ও পাবলিক স্পেসে মাইক বাজানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছেন নতুন মুখ্যমন্ত্রী। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল