banglahour

পঞ্চম দিনে আধাবেলার শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ২৮, না মঞ্জুর ৩০

জাতীয় | ডেস্ক নিউজ

(২ বছর আগে) ১৪ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ২:১৬ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে আরও ২৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেলেন। এরআগে, চারদিনে ২১৩ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নির্বাচন ভবনে আপিল শুনানির পঞ্চম দিনে আধাবেলায় তাদের প্রার্থিতা ফিরিয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।
ইসির আইন শাখা জানিয়েছে, দুপুর ১টা পর্যন্ত শুনানিতে ২৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
একটি আবেদন বিচারাধীন। একটি আবেদনের বাদী অনুপস্থিত।
আর ৩০ জনের আবেদন না মঞ্জুর হয়েছে।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি।
এরমধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিল করা মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ বা ২৭ শতাংশ। আর বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিল করা মনোনয়নপত্রের ৭৩ দশমিক ০৮ শতাংশ বা ৭৩ শতাংশ।
ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছিল। ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।
এরপর ১৮ ডিসেম্বর হবে প্রতীক বরাদ্দ। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল