banglahour

নির্বাচনে অংশগ্রহণ না করতে জিএম কাদেরকে হুমকি

রাজনীতি | ডেস্ক নিউজ

(২ বছর আগে) ১৬ ডিসেম্বর ২০২৩, শনিবার, ২:০৬ অপরাহ্ন

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করতে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি নির্বাচনে অংশগ্রহণ করলে তার পরিবার ও আত্মীয় স্বজনের প্রাণ নাশ করা হবে বলে জানানো হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) জিএম কাদেরর ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে মেসেজের মাধ্যমে এ হুমকি দেওয়া হয়। এরপর জিএম কাদেরর ব্যক্তিগত সহকারী মো. আব্দুল হান্নান তার পক্ষ থেকে ডিএমপির উত্তরা পশ্চিম থানায় পরদিন ১৪ ডিসেম্বর একটি সাধারণ ডাইরি (জিডি) করেন।
জিডিতে সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর জিএম কাদের ব্যক্তিগত মোবাইল নম্বরে ম্যাসেজ করে হুমকি দেওয়া হয় তিনি যেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করেন। তার পরেও যদি তিনি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে তার পরিবার ও আত্মীয় স্বজনের প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। হুমকি দেওয়ার পর তিনি ও তার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছেন।
এ বিষয়ে শনিবার (১৬ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, জিএম কাদেরকে হুমকি দেওয়ার বিষয়ে একটি জিডি হয়েছে। এ বিষয়ে আমরা তদন্ত করছি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল