
(২ বছর আগে) ২০ ডিসেম্বর ২০২৩, বুধবার, ১২:১৯ অপরাহ্ন
সিলেটে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে আসছেন নেতা-কর্মীরা
দীর্ঘ পাঁচ বছর পর সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে কয়েক দিন ধরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এই জনসভা আজ বুধবার সকাল থেকে জনসভাস্থলের আশপাশে নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন।
সকাল ৯টার দিকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আশপাশের এলাকা, চৌহাট্টা, রিকাবীবাজারসহ শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের জড়ো হতে দেখা গেছে। সেখান থেকে দলে দলে তাঁরা জনসভাস্থল সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে আসছিলেন।