banglahour

ময়মনসিংহে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৩

সারাদেশ | ডেস্ক নিউজ

(২ বছর আগে) ২৫ ডিসেম্বর ২০২৩, সোমবার, ৩:০৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:১২ অপরাহ্ন

ময়মনসিংহে বালুবোঝাই একটি ট্রাকে বলাকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় ময়মনসিংহ-ঝারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে সদরের চর রঘুরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি।
কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।
ট্রেনের একাধিক যাত্রী ও প্রত্যক্ষদর্শী জানান, শম্ভুগঞ্জ রঘুরামপুর এলাকায় একটি রেল ক্রসিংয়ে জারিয়া থেকে ঢাকাগামী বলাকা ট্রেনটি যাচ্ছিল। এ সময় বালুবাহী ট্রাকটি ক্রসিংয়ে উঠে গেলে এ সংঘর্ষ হয়। ওই ক্রসিংয়ে কোনো প্রতিবন্ধকতা নেই। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল