banglahour

সময় টিভির চেয়ারম্যান শিল্পপতি ফজলুর রহমানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

জাতীয় | ডেস্ক নিউজ

(২ বছর আগে) ২৫ ডিসেম্বর ২০২৩, সোমবার, ৩:২৮ অপরাহ্ন

সময় টিভি ও সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।  
সোমবার (২৫ ডিসেম্বর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে এই বিশিষ্ট শিল্প উদ্যোক্তার ইন্তেকালের সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মৃত্যুকালে ফজলুর রহমান স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে ও গুণগ্রাহীদের রেখে গেছেন।
ড. হাছান মাহমুদ তার শোকবার্তায় বলেন, দেশের গণমাধ্যম ও শিল্প খাতে ফজলুর রহমানের অবদান অসামান্য। সময় টিভিকে তিনি যেমন স্বাধীনভাবে পরিচালিত হতে দিয়েছেন, তেমনি তার গড়ে তোলা ৪০টির বেশি প্রতিষ্ঠানে প্রায় ২৫ হাজার মানুষের উৎপাদিত ময়দা ও তেলসহ নানা পণ্য  ভারত, নেপাল, মালয়েশিয়া, কম্বোডিয়া,  চীন, জাপান ও যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল