banglahour

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কমিটি ঘোষণা

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ২৬ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ৫:৫০ অপরাহ্ন

ফিরোজ হায়দার খান সভাপতি, মোনায়েম খান মহাসচিব

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির ২০২৪-২০২৫ মেয়াদের জন্য ফিরোজ হায়দার খানকে সভাপতি ও মোঃ মোনায়েম খানকে মহাসচিব করে ৫৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে এই কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। কমিটিতে ছয়জনকে সহ-সভাপতি ও ৬ জনকে যুগ্ম মহাসচিব করা হয়েছে।

বৈধ পদ্ধতির জিগজাগ ইটভাটার লাইসেন্স, ছাড়পত্র প্রাপ্তির জটিলতা নিরসনের দাবি জানিয়ে ফিরোজ হায়দার খান বলেন, ইত্যেমধ্যে পরিবেশ অধিদপ্তর হাইব্রিড কিলন এবং ট্যানেল কিলন এর ক্ষেত্রে নিষিদ্ধ এলাকার নিষিদ্ধ এলাকার ১০০০ মিটারের পরিবর্তে ৪০০ মিটার নির্ধারণ করেছে। সুতরাং আমাদের জিগজাক ভাটার জন্য উক্ত আইনের ৩ এর ঙ ধারায় নিষিদ্ধ এলাকার দূরত্ব ৪০০ মিটার এবং আইনের ৮ (৩) (খ) এ বনের দূরত্ব ৭০০ মিটার করে আমাদেরকে লাইসেন্স ছাড়পত্র প্রদান করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ইট প্রস্তুতকারী ভাটা মালিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে সরকারের প্রতি সমাধানের দাবি জানিয়ে নবনির্বাচিত সভাপতি ফিরোজ হায়দার খান বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এবং ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৯ প্রবর্তনের পূর্বে যে সকল জিগজাগ ইটভাটা স্থাপিত হয়েছিল উক্ত ইটভাটা পরিচালনার অনুমতি দিতে হবে।

এছাড়া মাটি সংগ্রহ আইনের জটিলতা নিরসন করতে হবে, কয়লার মূল্য কমানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, আগামী তিন মাসের মধ্যে আমাদের দাবি মানা না হলে আগামীতে ইট উৎপাদন, বিপণন ও বিক্রয় বন্ধ রাখা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল