banglahour

ডামি নির্বাচনের ফলাফল ভোটের আগেই ঠিক হয়ে গেছে- রিজভী

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ১ জানুয়ারি ২০২৪, সোমবার, ১২:৩৫ অপরাহ্ন

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ভোটের আগেই ঠিক হয়ে গেছে। শুধু রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকা খরচ করা ছাড়া আর কিছু নেই। ডামি এই নির্বাচন ইতিমধ্যেই ড্যাম হয়ে গেছে। ভাগ-বাটোয়ারার এই নির্বাচন দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে।

সোমবার (১ জানুয়ারি) মিরপুর ১৩ নম্বর পুলিশ কনভেনশন সেন্টারের আশপাশ এলাকায় কাফরুল থানা বিএনপি উদ্যোগে দ্বাদশ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, জোর করে, জনগণকে ধমক দিয়ে আওয়ামী লীগ একটি অবৈধ নির্বাচন করতে চাইছে। এ নির্বাচনের বিরুদ্ধে গোটা দেশ, গোটা জাতি। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল