
(২ বছর আগে) ২ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার, ১:০৫ অপরাহ্ন
সুনামগঞ্জ: সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের বড়কাপন এলাকায় মাছবাহী একটি পিকআপ দুর্ঘটনায় তিন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। এতে, শান্তিগঞ্জ উপজেলার উখারগাঁও গ্রামের মনোহর আলীর পুত্র আব্দুল করিম ৫৭, দিরাই উপজেলার সাদিরপুর গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র নুরুল হক ৪৫, জামালগঞ্জ উপজেলার হাটামারা গ্রামের আব্দুর রহিমের পুত্র আসাব উদ্দিন ৫০ ঘটনাস্থলেই মারা যান।
মঙ্গলবার (২ জানুয়ারি) ভোরে সুনামগঞ্জ- সিলেট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সুনামগঞ্জ থেকে জাউয়াবাজার যাওয়ার পথে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী পিকআপ নাম্বার (সিলেট মেট্রো ন ১১-১৬৫১) একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।