banglahour

বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করবে ইইউ

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ১০ জানুয়ারি ২০২৪, বুধবার, ৯:৫০ পূর্বাহ্ন

ঢাকা: ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে সব বড় দল অংশ না নেয়ায় হতাশা প্রকাশ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)।  তবে তারা বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করবে বলেও জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের উচ্চপদস্থ প্রতিনিধি জোসেপ বোরেল মঙ্গলবার এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন। একই সাথে সংস্থাটি নির্বাচনে অনিয়মের অভিযোগগুলোর সময়োচিত ও পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, গত ৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনের ফলাফল লক্ষ করেছে ইইউ এবং ইইউ-বাংলাদেশের দীর্ঘ মেয়াদি অংশীদারত্ব; গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও আইনের শাসনের ভিত্তিতে প্রতিষ্ঠিত, তা অপরিবর্তনীয় থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল