banglahour

৯০ হাজার ভোটের জয়ী হওয়াকে ‘বিস্ময়কর’ বললেন মেনন

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ১১ জানুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ১০:১৭ পূর্বাহ্ন

বরিশাল: বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) ১৪-দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে প্রায় ৯০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ‘বিস্ময়কর’ বলে মন্তব্য করেছেন ।
বুধবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে শপথ নেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মেনন বলেন, আমার বিজয়টা এবার বিস্ময়কর লেগেছে, কারণ আমি ৭৩ সাল থেকে এ পর্যন্ত নির্বাচন করে এবার আমি সর্ববৃহৎ ব্যবধানে জিতেছি। প্রায় ৯০ হাজার ভোটে আমি জিতেছি।

রাজধানী ছেড়ে নিজের এলাকায় ভোট করে কেমন লাগল? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ১৪-দলীয় জোটের এ নেতা বলেন, এই আসনে (বরিশাল-২) ১৯৯১ সালেও আমি এমপি ছিলাম। সেখানে পিছিয়ে থাকা লোকজন রয়েছে। তারপরও আমি মনে করেছি যে মানুষ আমাকে পুরনোভাবেই গ্রহণ করেছে। সেভাবেই তারা আমাকে দেখতে চায়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল