
(২ বছর আগে) ১১ জানুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ১০:২৩ পূর্বাহ্ন
লালপুর: নাটোরের লালপুরে নসিমন উল্টে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন দক্ষিণ লালপুর গ্রামের চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেমন (৪৫)।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার দক্ষিণ লালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, মরদেহ উদ্ধার থানায় নেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর নসিমনচালক পালিয়ে গেছে।
স্থানীয়রা জানান, সকালে চান্দু মোল্লা ও তার স্ত্রী আরবী নসিমনে উপজেলার আজিমনগর রেলস্টেশনে যাচ্ছিলেন। পথে দক্ষিণ লালপুর গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ওই নসিমনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী ও স্ত্রী মারা যান।