banglahour

কারওয়ান বাজারে আগুন, নিহত ২

অন্যান্য | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ১৩ জানুয়ারি ২০২৪, শনিবার, ১১:৫০ পূর্বাহ্ন

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজার রেললাইনসংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে একজন শারমিন। অপর জন তাঁর ছেলে বলে জানা গেছে। মরদেহ দুটি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় রয়েছে। 

এ ঘটনায় দুইজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- নাজমা বেগম (২৫)ও তাঁর শিশু সন্তান নজরুল ইসলাম (৪)। তাঁদের  শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

ফায়ার সার্ভিস হেড অফিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার খবর আসে রাত ২টা ২৩ মিনিটে। পরে তেজগাঁও, মোহাম্মদপুর, সিদ্দিকবাজার ও মিরপুর ফায়ার স্টেশন থেকে ১৩ ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল