banglahour

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল ছিন্ন করা হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ১৩ জানুয়ারি ২০২৪, শনিবার, ১২:১২ অপরাহ্ন

ঢাকা: গুজব ও অসত্য প্রচারণার মূলোৎপাটন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল ছিন্ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।

শুক্রবার রাজধানীতে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে  সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আগামী দিনে কি চ্যালেঞ্জ থাকছে এমন প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, 'আগামীতে দু'ধরণের চ্যালেঞ্জ। বৈদেশিক যে ষড়যন্ত্রগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ কিছু লোকজনের সাথে যুক্ত হয়ে করা হয় এবং দেশের বিরুদ্ধে যে ডিজ-ইনফরমেশন ক্যম্পিং হচ্ছে সেগুলো আমাদের মোকাবিলা করতে হবে।'

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে সবাইকে একযোগে কাজ করতে হবে উল্লেখ করে আরাফাত বলেন, 'ডিজ-ইনফরমেশন' বা অসত্য প্রচারণায় সৃষ্ট 'গ্যাপ' এবং গুজবের ক্যম্পিংয়ের উৎস একটা একটা করে খুঁজে বের করে সবাই একসঙ্গে এগুলো সমূলে উৎপাটন করবো এবং বিশ্বের সামনে আমরা সত্য কথাগুলো নিয়ে আসবো।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল