
(২ বছর আগে) ১৩ জানুয়ারি ২০২৪, শনিবার, ২:৩১ অপরাহ্ন
ফাইল ফটো
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বর্জনকারীরা এখনো পিছু হটেনি। এখন তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে, এ সরকার যেন (ক্ষমতায়) থাকতে না পারে।
শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে এসব কথা বলেন তিনি।
বিএনপি নেতাদের ইঙ্গিত করে কাদের বলেন, তারা (বিএনপি নেতারা) আশা করছেন কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা দেশে আসবে। শেখ হাসিনা ভিসা বিধি-নিষেধের কোনো পরোয়া করেন না।