banglahour

স্থানীয় সরকার মন্ত্রীকে জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির শুভেচ্ছা

অন্যান্য | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ১৫ জানুয়ারি ২০২৪, সোমবার, ১১:৩০ পূর্বাহ্ন

ঢাকা: স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

দ্বিতীয় বারের মতো এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান তারা।

১৪ জানুয়ারি রোববার মন্ত্রীর প্রথম কার্যদিবসেই সচিবালয়ে গিয়ে শুভেচ্ছা জানান জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি বাদশা মিয়া, সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি এইচ এম শাহীন, যুগ্ম-সাধারণ সম্পাদক আকবর আলী, ঢাকা সার্কেলের সভাপতি নাজমুল হাসান, ঢাকা মহানগরের সহ অর্থ সম্পাদক সুমন আহমেদ, তথ্য ও প্রচার সম্পাদক শাহীন আলম প্রমুখ।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার মন্ত্রী সকল ডিপ্লোমা প্রকৌশলীদেরকে সংগঠিত হয়ে ডিপার্টমেন্টের উন্নয়নে কাজ করতে আহ্বান জানান।

অতীতের ন্যায় আগামী দিনেও মন্ত্রী ডিপ্লোমা প্রকৌশলীদের পাশে থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করেন সমিতির নেতৃবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল