
(২ বছর আগে) ২৩ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার, ১:১১ অপরাহ্ন
যশোরে: যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে রইস উদ্দীন নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। নিহত রইস উদ্দিনের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজিবি।
সোমবার রাতে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
রইস উদ্দিন আহত হয়ে ভারতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, সিপাহি রইস উদ্দীনের মরদেহ দ্রুত দেশে আনার জন্য সব পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে।