
(২ বছর আগে) ২৪ জানুয়ারি ২০২৪, বুধবার, ৪:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:১২ অপরাহ্ন
ঢাকা: বিএনপির প্রত্যাশা– হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসার রাজনীতির অবসান হয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে চায় বিএনপি।
বুধবার বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি শ্রদ্ধা জানিয়েছে। সেখানে এই প্রত্যাশার কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
কোকো প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে আরাফাত রহমান কোকোর অবদান ভোলার নয়। কোকোও প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছেন।