banglahour

দেশীয় শিল্পকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেবার আহবান প্রধানমন্ত্রীর

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৩ নভেম্বর ২০২২, রবিবার, ১:২৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:০৪ অপরাহ্ন

ঢাকা: বিনিয়োগের জন্য বাংলাদেশকেই বেছে নিতে বিদেশি বিনিয়োগকারীদের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশীয় শিল্পকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেবার আহবান জানান তিনি। ইশতেহার বাস্তবায়নে ১৩ বছরে বাংলাদেশ বদলে গেছে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

আজ রোববার (১৩ নভেম্বর ২২) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে এ কথা বলেন প্রধামন্ত্রী শেখ হাসিনা।

বিশ্ববাসীর কাছে বাংলাদেশের পোশাক শিল্পকে তুলে ধরতে ঢাকায় শুরু হয়েছে ‘মেইড ইন বাংলাদেশ উইক-২০২২’। ইউরোপীয় ইউনিয়ন সহ পোশাক শিল্পের বিশ্বব্যাপী বাজারে বাংলাদেশকে ব্র‍্যান্ডিং করবে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ।

দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান উৎস পোশাক খাত। বিশ্বের ১৬০ দেশে রপ্তানি হয় বাংলাদেশের তৈরি পোশাক। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী ৪ দশমিক ৩৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় আসে এ খাত থেকে। ডলার যুক্ত হয় দেশের রিজার্ভে।

বাংলাদেশ বিনিয়োগের উপযুক্ত পরিবেশ উল্লেখ করে অংশীদারীত্ব নেবার আহবান জানান প্রধানমন্ত্রী। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল