
(২ বছর আগে) ২৮ জানুয়ারি ২০২৪, রবিবার, ১২:৫৪ অপরাহ্ন
লালমনিরহাট: পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের নাম রাবিউল (৩৩)। তিনি আঙরপোতা এলাকার আফজাল হোসেনের ছেলে। রোববার (২৮ জানুয়ারি) উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙরপোতা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দহগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে একজন নিহত হয়েছে তার নাম রাবিউল।
এর আগে গত গত সোমবার ভোরে বিএসএফ সদস্যরা বেনাপোলের ধান্যখোলা সীমান্তে ঢুকে বিজিবি সিপাহি মোহাম্মদ রইশুদ্দীনকে গুলি করে হত্যা করে।