
(২ বছর আগে) ২৯ জানুয়ারি ২০২৪, সোমবার, ৫:০৯ অপরাহ্ন
ঢাকা: মানুষের মধ্যে সমালোচনা ছিল গৃহপালিত বা এই ধরনের শব্দ। এই শব্দগুলো যাতে আর ব্যবহার না হয় সে লক্ষ্যে সংসদ ও সংসদের বাইরে আমরা আগামীতে ভূমিকা রাখবো।
জাতীয় পার্টি গৃহপালিত নয়, আসলেই বিরোধী দল সেটা প্রমাণ করার সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
সোমবার (২৯ জানুয়ারি) বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।