banglahour

স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতাসহ আটক ৪

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ৪ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার, ১:০১ অপরাহ্ন

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক দম্পতিকে ডেকে এনে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত ছাত্রলীগ নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৪ ফেব্রুয়ারি) তাদের আটক করা হয়েছে। এর আগে শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মীর মশাররফ হোসেন হল সংলগ্ন জঙ্গলে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

গ্রেফতারকৃত মূল অভিযুক্তের নাম মোস্তাফিজুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী এবং ছাত্রলীগের জাহাঙ্গীরনগর শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তবে ঘটনার পরপরই তাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল