
(২ বছর আগে) ৫ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার, ১২:০৯ অপরাহ্ন
নাইক্ষ্যংছড়ি: মিয়ানমারের রাখাইনের অভ্যন্তরে আরাকান আর্মি ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে চলমান সংঘর্ষের জেরে তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
সোমবার সকালে দেয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, মিয়ানমারের রাখাইনের অভ্যন্তরে আরাকান আর্মি ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে চলমান সংঘর্ষের জেরে আজ সোমবার সকাল পর্যন্ত বিজিপির ৯৫ জন সদস্য অস্ত্রসহ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বিজিবি তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে দিয়েছে।