banglahour

বিআরটিসি বাসচাপায় নিহত ৪

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ৬ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ২:৪৮ অপরাহ্ন

দিনাজপুর: চিরিরবন্দর উপজেলায় বিআরটিসি বাসচাপায় যাত্রীবাহী ভ্যানের ৪ জন যাত্রী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রানীরবন্দর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চিরিরবন্দর থানার ওসি আবুল হাসনাত এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতদের উদ্ধার করে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

রংপুর-দিনাজপুর হাইওয়ের রানীরবন্দর এলাকায় বিআরটিসির রংপুরগামী বাস যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা চার আরোহী নিহত হন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল