banglahour

দেশের সব উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরি করা হবে- শেখ হাসিনা

খেলা | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৪, বুধবার, ১২:৪০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৪০ অপরাহ্ন

ঢাকা: উপজেলা পর্যায়ে কয়েকটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। পর্যায়ক্রমে সব উপজেলায় এটি তৈরি করা হবে। যাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে সুস্থ নাগরিক হয়ে পরিবার, সমাজ এবং দেশের জন্য অবদান রাখতে পারে আজকের শিশুরা। 

বুধবার ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর চূড়ান্তপর্বের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

পর্যায়ক্রমে সব উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরি করা হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এর মূল লক্ষ্য সব ধরনের খেলার পাশাপাশি দেশীয় খেলাগুলো যেন হারিয়ে না যায়, সেটির চর্চা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। আজকের শিশুরা যাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে সুস্থ নাগরিক হয়ে পরিবার, সমাজ এবং দেশের জন্য অবদান রাখতে পারে।’

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল