banglahour

নতুন কর্মসূচি দিল বিএনপি

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ১১ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার, ৪:২৫ অপরাহ্ন

ঢাকা: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের শীর্ষ নেতাদের মামলা প্রত্যাহার করে মুক্তি, ডামি নির্বাচন বাতিল এবং একদফার আন্দোলন বেগবান করার লক্ষ্যে আগামী মঙ্গলবার ও বুধবার ঢাকাসহ দেশের সকল মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। 

আগামী শুক্রবার সারাদেশে বাংলাদেশ এবং ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে শহীদ বাংলাদেশিদের স্মরণে বাদজুম্মা দেশের সকল মসজিদে দোয়া ও মাগফিরাত পালন করা হবে।

রোববার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এছাড়া আগামী শনিবার সকল জেলা শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ, রোববার ও সোমবার দেশের সকল উপজেলা, থানা, পৌরসভায় এবং ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল