banglahour

মিয়ানমারে ফিরে গেল ৩৩০ বিজিপি

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ১৫ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ১২:২৬ অপরাহ্ন

ঢাকা: বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমার বর্ডার গার্ড (বিজিপি), সেনাবাহিনী ও শুল্ক কর্মকর্তাসহ ৩৩০ জনকে কড়া নিরাপত্তায় ফেরত পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) আরাকান আর্মিসহ বিদ্রোহীগোষ্ঠীগুলোর তীব্র আক্রমণের মুখে পালিয়ে আসা বিজিপি সদস্যদের কক্সবাজারের উখিয়ার ইনানী নৌবাহিনী জেটিঘাট থেকে তাদের জাহাজে তোলা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, মিয়ানমারের রাষ্ট্রদূত অ্ কিউ মোয়ে, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদ ও জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল