banglahour

রাঙামাটিতে লরির ধাক্কায় ৩ যাত্রী নিহত, আহত ২

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ১৫ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ৩:৫০ অপরাহ্ন

রাঙ্গমাটি: কাউখালী উপজেলায় লরির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন। জেলা শহরের তবলছড়ি এলাকার আহম্মদ মিয়ার ছেলে মো. হানিফ (৫০)  ও একই এলাকার আব্দুল আজিজের ছেলে নবী হোসেন (৪৭)। নিহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার ঘাগড়া ইউনিয়নে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের শালবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে জেলা শহর থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি চট্টগ্রামের রাণিরহাট যাচ্ছিল। পথে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের শালবাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা একটি লরি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দূর্ঘটনা ঘটে।

কাউখালী থানার ওসি রাজীব কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহত অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে কাউখালী থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল