banglahour

আওয়ামী লীগ সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা আইভির

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ১৭ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার, ১২:৩৮ অপরাহ্ন

নারায়নগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ১৭টি ওয়ার্ডের কমিটি গঠন করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। দলের ত্যাগী ও জ্যেষ্ঠ নেতাদের বাদ দিয়ে এমন কমিটি গঠন করায় তিনি মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এই ঘোষণা সেলিনা হায়াৎ আইভী। 

কমিটি গঠন নিয়ে নারায়ণগঞ্জ আওয়ামী লীগে গৃহবিবাদ চরমে পৌঁছেছে। শুক্রবার রাতে দলীয় কার্যালয়ে তালা দেয়া এবং নেতাকর্মীদের মহানগর আওয়ামী লীগের সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা পর এবার নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামীলীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল