banglahour

অজ্ঞান পার্টির খপ্পরে র‍্যাব সদস্য

অন্যান্য | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ১৭ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার, ১:০৩ অপরাহ্ন

ঢাকা: র‍্যাব-১ এ কর্মরত মো: সোহাগ মিয়া (২৭) রাজধানীর খিলক্ষেতের কুড়িল বিশ্বরোডে বাসের ভেতর অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। 

তার সহকর্মী র‍্যাব সদস্য শামসু জানান, গতরাতে ছুটি শেষে গাজীপুরের একটি বাসে করে ক্যাম্পে ফিরছিলেন সোহাগ মিয়া। এসময় প্রতারক চক্র সুকৌশলে টিস্যু পেপারের মধ্যে নেশা জাতীয় কিছু দিয়ে তাকে অসুস্থ করে ফেলে। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল