banglahour

কেউ যেন পুলিশের ওপর আক্রমণ না করতে পারে সে বিষয়ে পুলিশকে অবিচল থাকতে হবে

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ২৯ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ৩:১৫ অপরাহ্ন

ঢাকা: আগামীতে যেন কেউ পুলিশের ওপর আক্রমণ না করতে পারে এবং রাজনীতির নামে আইন নিজের হাতে তুলে মানুষের জান মালের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে পুলিশকে অবিচল থাকতে হবে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) পুলিশ সপ্তাহ উপলক্ষে নিজ কার্যালয়ে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দেন।

তিনি বলেন, পুলিশের ওপর মানুষের আস্থা ফিরে এসেছে। তাই সাধারণ মানুষকে আপনজন হিসেবে বিবেচনা করে দায়িত্ব পালন করতে হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল