banglahour

সড়কে নিম্নমানের কাজ দুদকের অভিযান

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৫ নভেম্বর ২০২২, মঙ্গলবার, ৬:৩৩ অপরাহ্ন


ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলাধীন আলগী ইউনিয়নের পীরের চর সড়কের ২৭০০ মিটার রাস্তা কার্পেটিং এ ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস আশিক ইমতিয়াজ এন্টাপ্রাইজ ও ইন্জিনিয়ার এর বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের ভিত্তিতে  দুদক, সজেকা, ফরিদপুর এর তিন সদস্যের সমন্বয়ে গঠিত  টিম আজ আজ ১৫-১১-২০২২ খ্রি. একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেন। 

সংশ্লিষ্ট কাগজপত্র অনুযায়ী রাস্তার পুরুত্ব ৪০ মিলিমিটার থাকার কথা থাকলেও একজন নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে পরিমাপ করে রাস্তার বিভিন্ন স্থানে কম পুরুত্ব রয়েছে বলে টিমের নিকট পরীলক্ষিত হয়।  প্রাথমিকভাবে অভিযোগের যথার্থতা রয়েছে মর্মে প্রতীয়মান হলে এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে এনফোর্সমেন্ট টিম।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল