banglahour

ইনডিয়ান ভিসা সেন্টারের নতুন সময়সূচি

জাতীয় |

(২ বছর আগে) ৯ মার্চ ২০২৪, শনিবার, ৪:৩৯ অপরাহ্ন

আগামী ১২ মার্চ থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ভিসা আবেদন সেন্টারে নতুন নিয়মে প্রতিবেশী দেশটিতে যেতে ভিসার আবেদন গ্রহণ করা যাবে। রমজান উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভিসার আবেদনের ক্ষেত্রে সময়ের পরিবর্তন করেছে ইন্ডিয়ান ভিসা সেন্টার। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার এ তথ্য জানানো হয়েছে। 

রমজানের জন্য আগামী ১২ মার্চ থেকে শুধু রাজধানীর যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা সেন্টারে বিকেল ৩টা পর্যন্ত ভিসা আবেদন গ্রহণ করা হবে। এছাড়া বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট রয়েছে, তাদের বিকাল সাড়ে ৩টার আগে আইভ্যাক জিএফপিতে পৌঁছানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

 


 


 


 


 


 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল