banglahour

‍‍‍‍বিশ্বায়নের যুগে ‍‍মাতৃভাষার পাশাপাশি বিদেশি ভাষা শেখা গুরুত্বপূর্ণ

শিক্ষা | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৫ নভেম্বর ২০২২, মঙ্গলবার, ৭:১৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৫২ পূর্বাহ্ন

ঢাকা : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী খালিদ এমপি বলেছেন, বিশ্বায়নের এ যুগে মাতৃভাষার পাশাপাশি বিদেশি ভাষা শেখাটাও গুরুত্বপূর্ণ। নিজেদের দক্ষ ও যোগ্য বিশ্ব নাগরিক হিসেবে হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের মাতৃভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি ভাষায় দখল থাকা জরুরি। আর সে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) -এ প্রতিষ্ঠা করা হয়েছে 'সাশিন সেন্টার ফর মাল্টিলিঙ্গুয়াল এক্সেলেন্স' এবং 'সেন্টার ফর এনডেনজার্ড  ল্যাঙ্গুয়েজেস'।

'সাশিন সেন্টার ফর মাল্টিলিঙ্গুয়াল এক্সেলেন্স' সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের দেশীয় ভাষাসহ বিভিন্ন বিদেশি ভাষায় সমৃদ্ধ করার জন্য। অন্যদিকে আমাদের বিলুপ্তপ্রায় বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষার জন্য সৃষ্টি করা হয়েছে 'সেন্টার ফর এনডেনজার্ড ল্যাঙ্গুয়েজেস'।

প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার (১৫ নভেম্বর ২০২২ খ্রি.) সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) মিলনায়তনে আইইউবি'র 'সাশিন সেন্টার ফর মাল্টিলিঙ্গুয়াল এক্সেলেন্স' এবং 'সেন্টার ফর এনডেনজার্ড ল্যাঙ্গুয়েজেস' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য তৌহিদ সামাদ এবং এ মতিন চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তৃতা করেন আইইউবি এর উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল