banglahour

দৃঢ় প্রতিজ্ঞ প্রধানমন্ত্রী

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৭ মার্চ ২০২৪, রবিবার, ২:০৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:০৯ অপরাহ্ন

‌‘আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের এই পবিত্র দিনে আমাদের প্রতিজ্ঞা বাংলাদেশের সকল শিশুর উন্নত ভবিষ্যৎ ও উন্নত জীবন নিশ্চিত করব।’

‌‘যে মহান ত্যাগের বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছেন, তার সুফল বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেব। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলব। ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

আজ ১৭ মার্চ ২০২৪, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী। জাতীয় শিশু দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিদর্শন বইয়ে নিজের প্রতিজ্ঞার কথা উল্লেখ করে স্বাক্ষর করেন।

এর আগে রবিবার সকাল সোয়া ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল