banglahour

ভোট বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে পাশে ছিল ভারত: কাদের

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৩ মার্চ ২০২৪, শনিবার, ২:১৯ অপরাহ্ন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতসহ বিদেশি বন্ধুরাষ্ট্র আওয়ামী লীগকে ক্ষমতায় আনেনি। বরং ভোট বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে ভারত আমাদের পাশে ছিল। 


শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।


ওবায়দুল কাদের বলেন, ইস্যু না পেয়ে বিএনপি পাকিস্তানি কায়দায় ভারত বিরোধীতা শুরু করেছে। সিঙ্গাপুরে বসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দমন-নিপীড়নের খবর নিচ্ছে। বিএনপি ইফতার খাওয়ার পার্টি করে, আর আওয়ামী লীগ ইফতার বিতরণ করে।
তিনি বলেন, সারা ঢাকা শহরে এই ইফতার বিতরণ ছড়িয়ে দিতে হবে। নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। তবে এখন অনেক কিছুর দাম কমতে শুরু করেছে। আরও কমবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল