banglahour

টিকেট যার ভ্রমণ তার- রেলমন্ত্রী

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৫ নভেম্বর ২০২২, মঙ্গলবার, ৭:৩৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৪৯ পূর্বাহ্ন

সেবা সপ্তাহের উদ্বোধন করেছেন রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন এমপি।

ঢাকা : সেবা সপ্তাহের উদ্বোধন করেছেন রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন এমপি। তিনি আজ  মঙ্গলবার (১৫ নভেম্বর ২০২২ )কমলাপুর রেলওয়ে স্টেশনে বেলুন ও পায়রা উড়িয়ে রেলসেবা সপ্তাহের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন,  ‘টিকিট যার ভ্রমণ তার। সেবা সপ্তাহ উপলক্ষে মন্ত্রী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের ফুলের শুভেচ্ছা জানান ও চকলেট বিতরণ করেন।  

পরে রেলওয়ে সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রেলপথ মন্ত্রী বলেন, ১৫ নভেম্বর রেলওয়ের জন্য এক ঐতিহাসিক দিন। ১৮৬২ সালের এই দিনে ব্রিটিশ সরকার সর্বপ্রথম এ অঞ্চলে ট্রেন চালু করেছিল ।

রেলপথ মন্ত্রী বলেন, একটি দেশের টেকসই উন্নয়নের জন্য ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা জরুরী। তিনি বলেন একসময় রেল অবহেলিত ছিল । রেলের কর্মকর্তা/ কর্মচারীরা হতাশাগ্রস্ত ছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আলাদা মন্ত্রণালয় করে দেওয়ার পরে রেলওয়ের উন্নতি সাধিত হচ্ছে। বর্তমানে রেলের অনেকগুলো প্রকল্প চলমান রয়েছে। 

মন্ত্রী কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, ঢাকা টঙ্গীর মধ্যে তৃতীয় ও চতুর্থ রেললাইন, টঙ্গী জয়দেবপুর এর মধ্যে দ্বিতীয় রেল লাইন নির্মিত হচ্ছে । যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেলওয়ে সেতু ডাবল লাইন নির্মিত হচ্ছে‌ । 

এটি নির্মিত হলে উত্তর- পশ্চিমাঞ্চলের সাথে পূর্বাঞ্চলের রেল যোগাযোগ উন্নত হবে।  পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায়  আগামী জুনে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত চালু হয়ে যাবে।

এছাড়া আমরা ভবিষ্যতে ইলেকট্রিফিকেশন এর মাধ্যমে ট্রেন চালিত করবো বলে মন্ত্রী জানান। যাত্রীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, রেলের সম্পদ জনগণের। যাত্রীদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে। আমরা আমাদের সীমিত সামর্থের মধ্য থেকে যাত্রীদের সেবা বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছি বলে মন্ত্রী উল্লেখ করেন। আলোচনা শেষে মন্ত্রী কেক কাটেন।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ডঃ মোঃ হুমায়ুন কবীর। এছাড়া রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আকন্দ বক্তব্য রাখেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল