banglahour

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন পেছাল ৬৮ বার

অর্থনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৬ নভেম্বর ২০২২, বুধবার, ১:৪৫ অপরাহ্ন

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছে। এ নিয়ে ৬৮ বার পেছাল এ মামলার তদন্ত প্রতিবেদন। নতুন তারিখ আগামী ১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার (১৬ নভেম্বর ২২) মামলার তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয় হ্যাকাররা। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। এ ঘটনায় ওই বছরের ১৫ মার্চ অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংক।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল