banglahour

কানাডায় মানব পাচারকারী এবং জাল ভিসা প্রস্তুতকারী চক্রের সদস্য গ্রেফতার

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৭ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৬:২২ অপরাহ্ন

ঢাকা: সিআইডির মানব পাচার অপরাধ দমন ইউনিট মানব পাচারকারী এবং জাল ভিসা প্রস্তুতকারী চক্রের ১ সদস্যকে রাজধানীর নিউ বেইলি রোড এলাকা থেকে গ্রেফতার করেছে। 

বুধবার (১৫ নভেম্বর ২২) গোপন সংবাদের ভিত্তিতে মানব পাচার অপরাধ দমন ইউনিটের এসআই (নিঃ) সাগর আহম্মেদ এর নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে মোহাম্মদ ফয়েজুল্লাহ(৪৩)কে গ্রেফতার করা হয়।

উক্ত মানব পাচারকারী তার সহযোগী অন্যান্য আসামীদের সহায়তায় কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশের ভূয়া এবং জাল পাসর্পোট তৈরি করে নিরীহ মানুষদেরকে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎপূর্ব্ক বিদেশে পাচার করে থাকে। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।  

এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারর্পূবক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিআইডির মানব পাচার অপরাধ দমন ইউনিট কাজ করে যাচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল