banglahour

সরকার দেশজুড়ে হরিলুট চালাচ্ছে- ফখরুল/ অন্ধকারে ঢিল ছুড়বেন না, সত্য বলুন-কাদের

রাজনীতি | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৬ এপ্রিল ২০২৪, শনিবার, ১০:১২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৩৩ পূর্বাহ্ন

সরকার দেশজুড়ে হরিলুট চালাচ্ছে বিএনপির এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি প্রশ্ন রাখেন কিভাবে হরিলুট চলছে? কোথায় হরিলুট চলছে? অন্ধকারে ঢিল ছুড়বেন না, সত্য বলুন।

 

৮০ ভাগ নেতাকর্মী জেলে-বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুল মায়াকান্না করে। তালিকাটা প্রকাশ করুন।

ওবায়দুল কাদের শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মৎস্যজীবী লীগের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। 

তিনি বলেন, আজকে পরিস্থিতি সামাল দিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে শেখ হাসিনা দিন-রাত কাজ করে যাচ্ছেন।

আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ,  মৎস্যজীবী লীগের কার্যকরি সভাপতি সাইফুল আলম মানিক ও সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর সহ মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা। পরে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল