banglahour

খালেদা জিয়ার বাসভবনে বিএনপি নেতারা; ঈদ শুভেচ্ছা বিনিময়

রাজনীতি | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১১ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৯:৩০ অপরাহ্ন

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাসভবনে গিয়েছেন দলটির শীর্ষ নেতারা। বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত ৮টায় তারা খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজায় যান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান খালেদা জিয়ার গুলশানের বাসভবনে ফিরোজায় যান।’

 

এছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ আরও কয়েকজন সিনিয়র নেতা খালেদা জিয়ার বাসভবনে উপস্থিত হয়েছেন বলেও জানান তিনি।

 

শায়রুল কবির খান বলেন, ‘এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অব. অলি আহমদেরও আসার কথা রয়েছে।

এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জ্ঞাপন ও দোয়া করেন দলের শীর্ষ নেতারা।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল