banglahour

৫দিন পর অফিস খুলেছে

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৫ এপ্রিল ২০২৪, সোমবার, ১১:৪৯ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষ্যে টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ সোমবার খুলছে সরকারি অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ আর্থিক প্রতিষ্ঠান।

 

গত ১১ এপ্রিল রোজার ঈদের তারিখ নির্ধারণ হওয়ার পর ১০ থেকে ১২ এপ্রিল ছিল ঈদের ছুটি। ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটির পর ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটি।

সব মিলিয়ে পাঁচ দিন বন্ধ থাকার পর আজ খুলেছে সরকারি অফিস।  ফের স্বাভাবিক নিয়মে ব্যাংকিং ও পুঁজিবাজারের লেনদেন শুরু হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুরে ২টা ২০ মিনিট পর্যন্ত। এর পর ১০ মিনিট হবে পোস্ট ক্লোজিং। দাপ্তরিক সময় হবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

সাধারণ সময়ে ব্যাংক সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত, তবে লেনদেন হবে সাড়ে ৩টা পর্যন্ত।

এবার রমজান মাস ৩০ দিন ধরে ১১ এপ্রিল ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করে সরকার।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল