banglahour

যারা তত্ত্বাবধায়ক সরকারের বিরোধীতা করছে তারা গণশত্রু- ফখরুল

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৯ নভেম্বর ২০২২, শনিবার, ৫:৪৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৫৩ অপরাহ্ন

সিলেট: তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে আর কোনো নির্বাচন হবে না। যারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবে তাদের গণশত্রু চিহ্নিত করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী কেবল সংবিধানের দোহাই দেন। এই সংবিধান তো তিনি সংশোধন করিয়েছেন। এই সংবিধান আমরা মানি না।

আজ শনিবার (১৯ নভেম্বর ২০২২) সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

ফখরুল বলেন, এই সিলেট থেকেই মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। সেখান থেকে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। আজকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এবং গণতন্ত্র ফেরাতে এই সিলেট থেকেই আবার যুদ্ধ শুরু হলো। গত ১৪ বছর ধরে এই সরকার দেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। সরকার যা যা করেছে তার বিচার হবে। যারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবে তারা গণশত্রু হিসেবে চিহ্নিত হবে। গত ১৪ বছর ধরে এই সরকার দেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। সরকার যা যা করেছে তার বিচার হবে।

জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বিভাগীয় পর্যায়ে সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর বিভাগীয় সমাবেশ সম্পন্ন করেছে দলটি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল