banglahour

হাসপাতালে ভর্তি বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু

রাজনীতি | প্রেসবিজ্ঞপ্তি

(২ বছর আগে) ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ২:০৩ অপরাহ্ন

সংগৃহীত ছবি|আব্দুল আউয়াল মিন্টু

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরে বাসায় ঘুমাতে যাওয়ার পর তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। একপর্যায়ে অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়। এ সময় দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

আবদুল আউয়াল মিন্টুর বড় ছেলে বিএনপির নেতা তাবিথ আউয়াল প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসকেরা আশঙ্কা করছেন উনি হৃদ্‌রোগে রোগে আক্রান্ত হয়েছেন কি না। ওনার রক্তের তিনটি পরীক্ষা হয়েছে। দুটিতে নেগেটিভ এসেছে। তৃতীয়টির রিপোর্ট হাতের পাওয়ার পর আমরা নিশ্চিত হতে পারব আসলে কী হয়েছে। তবে এখন ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।’

৭৪ বছর বয়সী আবদুল আউয়াল মিন্টু মাল্টিমোড গ্রুপের কর্ণধার। তিনি দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি ছিলেন।

আবদুল আউয়াল মিন্টুর পরিবার তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল